নাইন বল ওপেন টুর্নামেন্ট ২০১৭ নামে বিলিয়ার্ড টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ফাস্ট বোলার তাসকিন আহমেদ এর 'তাসকিন'স টেরিটোরি' তে আয়োজিত এই বিলিয়ার্ড টুর্নামেন্টর গর্বিত স্পনসর এসিআই মটরস্।
তাসকিন আহমেদ এর "তাসকিন'স টেরিটোরি" রেষ্টুরেন্ট হিসাবে ইতোমধ্যে যেমন সুনাম কুড়িয়েছে, তেমনি বিলিয়ার্ড ভক্তদের কাছে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে।
গত বুধবার ১৩ সেপ্টেম্বর তাসকিন আহমেদ এই টুর্নামেন্ট এর উদ্বোধন ঘোষণা করেন এবং একটি ম্যাচে অংশগ্রহণ করেন। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে ১২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন এবং টুর্নামেন্ট চলবে ২২ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত।
তাসকিন আহমেদ বাংলাদেশের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ফাস্ট বোলার যিনি ইয়ামাহা মটর বাইকের ব্রান্ড এম্বাসেডর হিসেবে দায়িত্বরত রয়েছেন। ইয়ামাহা মটর বাইক এর বাংলাদেশে একমাত্র পরিবেশক এ সি আই মটরস্।
উদ্বোধনী এই অনুষ্ঠানে বিলিয়ার্ড টুর্নামেন্টের সকল প্রতিযোগীগণ, তাসকিন আহমেদ এবং এসিআই মটরস এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Press Release Links:
Link 1Discover Other News
23 February 2026
ACI smart tools partners pickaboo.com to expand online sales
18 January 2026